নাগরিক সমাবেশ সফলে দুর্নীতি মুক্তকরণ ফোরামের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৮:৫৭:৪৪ অপরাহ্ন

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ দুর্নীতিবাজ, ঋণখেলাপি, দুর্বৃত্ত, উগ্রবাদ ও ধর্ম ব্যবসায়ী মনা প্রার্থীদের বয়কট, সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করতঃ ও গণভোটের সমর্থনে ২৬ জানুয়ারি সোমবার বিকেল ৩ টায় ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবারের নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিতাবের নেতৃত্বে শুক্রবার বাদ জুমআ’ দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মুতাওয়ালী ফলিক এর নেতৃত্বে দরগাহে হজরত শাহজালাল র. মাজার প্রাঙ্গন সহ আশপাশ এলাকা গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগকালে নেতৃবৃন্দ সোমবার বিকেল ৩ টায় কোর্ট পয়েন্টের নাগরিক সমাবেশ সফল করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





