স্বনির্ভর দেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই: আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৭:৫৪ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ‘৩১ দফা’ বাস্তবায়নে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি আগামীর আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পূর্ণাঙ্গ রূপরেখা।
রোববার কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলাম ও ২নং ইছাকলস ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপি গণসংযোগ-পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আরিফুল হক চৌধুরী দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৩১ দফার এই বার্তা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে যে, রাষ্ট্র সংস্কার ছাড়া স্থায়ী মুক্তি সম্ভব নয়।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহামান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি সাহেদ আহমদ চমন, সিলেট জেলা তাঁতীদলের আহবায়ক মো. হানিফ, নেওয়ার আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, সহ-সভাপতি মো. নজীর আহমদ, আব্দুর রকীব, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, এডভোকেট কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসাইন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক রজন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান গণি, উপজেলা কৃষক দলের সভাপতি আলমঙ্গীর আলম চেয়ারম্যান, উপজেলা তাঁতীদলের তাজ উদ্দিন আহমদ, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, সিনিয়র যুগ্ম আহবায়ক নবী হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি রুহুল আমিন সিরাজী, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফখরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ২নং ইছাকলস ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি অফিক মিয়া, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি





