দেশে ফের ভূমিকম্প অনুভুত
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩২:৫১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দেশে আবারও ভূমিকম্প অনুভুত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। চট্টগ্রামের কক্সবাজার থেকে ২২২ কি.মি দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে এ ভূ-কম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, অগভীর এটি ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির নিচে ১০ কিলোমিটার। তবে, কেউ এখন পর্যন্ত এটি অনুভব করার তথ্য জানাননি।




