জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে : আবুল হাসান এমপি


প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৫:৩৮ অপরাহ্ন

সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, সুষ্ঠু সমাজ ও রাষ্ট্রে শান্তি বজায় রাখতে এবং অপরাধ প্রবণতা কমাতে আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ ভূমিকা এবং নাগরিকদের আইন মেনে চলার প্রবণতা অপরিহার্য, যা সামাজিক স্থিতিশীলতা ও আইনের শাসন নিশ্চিত করে। জাতি, ধর্ম, বর্ণ বা পদ-পদবী নির্বিশেষে সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হতে হবে। সরকার থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত আইন মেনে চলা বাধ্যতামূলক। আইন প্রয়োগকারী সংস্থাকে নিরপেক্ষভাবে অপরাধ প্রতিরোধ ও শনাক্তকরণ করতে হবে। সমাজ ও রাষ্ট্রের শান্তির স্বার্থে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আইন মেনে চলা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাই সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের সবাইকে হতে হবে।
সোমবার সকাল ১১ টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফেব্রুয়ারি মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের পরিচালনায় সভার শুরুতে গতসভার কার্যবিবরণী পাঠ ও গৃহীত সিদ্ধান্তের অগ্রগতির পর্যালোচনা শেষে তা অনুমোদন করা হয়। সভায় জকিগঞ্জের আলোচিত ব্যবসায়ী নুমান হত্যা মামলার সর্বশেষ অবস্থা, অবৈধ টমটম ও মাটি বোঝাই ট্রাক্টর চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরী, চুরি, ডাকাতি ও মাদক নির্মূল এবং নদী ভাঙন রোধ নিয়ে ব্যাপক আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, খলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হক, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আহমদ, কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মুখলিসুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী এস.এম.মজিবর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাস, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল বারেক, পল্লী বিদ্যুৎ জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ছরওয়ার জাহান, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রহমত আলী হেলালী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর কমান্ডার মো. ফজলুর রহমান, বিজিবি জকিগঞ্জ-এর মানিকপুর ক্যাম্প কমান্ডার শাহ্ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফখর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) মৌলুদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) অলিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ইউএলও ডা. আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সজল এস.চক্রবর্তী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম আউলিয়া, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা তথ্য আপা জাকিয়া জোহরা, উপজেলা মহিলা অফিসের প্রশিক্ষক মো. দেলওয়ার হোসেন, প্রধান শিক্ষক ফেরদৌস আলম, সহকারী শিক্ষক প্রদীপ কুমার পাল, ইসলামী ফাউন্ডেশনের মোহাম্মদ সেলিম আহমদ, উপজেলা জমিয়তের কেএম মামুন, শিক্ষক জুলহাস সুজন, উপজেলা যুব মজলিসের সভাপতি আহমদুল্লাহ গুলজার, উপজেলা খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক মো. জাকির হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু ওমর জুবের প্রমূখ।

শেষ পাতা এর আরও খবর
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল

মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩

মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩

কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে

কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে

রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন

রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা
প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা
সাইবার সহিংসতার ৮০ অভিযোগ, ৫৫ জনই নারী
সাইবার সহিংসতার ৮০ অভিযোগ, ৫৫ জনই নারী
চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল
চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল
নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির
স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির
সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সিলেটে হামে কিশোরের মৃত্যু
সিলেটে হামে কিশোরের মৃত্যু
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল
শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
বালুভর্তি ট্রাকে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি
বালুভর্তি ট্রাকে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
নগরে শব্দ ও বায়ুদূষণে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
নগরে শব্দ ও বায়ুদূষণে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩
মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top