নগরে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৯:৩৩:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানাধীন লালাদিঘীরপাড় পশ্চিমপাড়ায় জনৈক মোঃ সাদ উদ্দিনের বাসার সামনে থেকে ১০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল মমিন তিহাম (২৬)-কে আটক করা হয়। সে মুন্সিপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে লালাদিঘীরপাড় পশ্চিমপাড়ায় বসবাস করছিলেন।
অপরদিকে,শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে বন্দরবাজারস্থ মহাজনপট্টি এলাকায় রনি স্টোর নামীয় দোকানের সামনে থেকে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী— তারেক আহমদ (২২) ও মোঃ নাজিম (২৪)-কে আটক করা হয়।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





