দক্ষিণ সুরমার তেলিরাইয়ে উপহারসামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৮:২৯:৫২ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার বাসিন্দারা এখনও সিটি কর্পোরেশনের সেবা পুরোপুরি পাচ্ছেন না। আশা করি আমরা খুব দ্রুত সবাইকে পুরোপুরি সেবার আওতায় আনতে পারব। সবার সহযোগিতা পেলে গ্রামেও শহরের সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব।
বুধবার দুপুরে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের তেলিরাইয়ে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবাসী জমিরুল ইসলাম সিরাজের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গোপশহর পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুস সালাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি কোহিনূর আহমদ। আরও বক্তব্য দেন, আজাদুর রহমান আজাদ, মতিউর রহমান মতি প্রমুখ। বিজ্ঞপ্তি





