যাত্রীবাহী বাস থেকে বিদেশী মদসহ ৪ যুবক
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ৯:২৬:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ৪ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিলেটের বাইপাসে যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ থানার দক্ষিণ রামেরকান্দা শাক্তা এলাকার মো. রাশেদ (২১), শাক্তা মধ্যপাড়া এলাকার আবু কালাম পিএল (২৬), মো. পাবেল মিয়া (৩১) ও শাক্তা চৌধুরীপাড়া এলাকার তপন মন্ডল (৩০)।
জেলা পুলিশ জানিয়েছে, বুধবার (১১ মার্চ) সকালে শাহপরান থানাধীন সুরমা বাইপাসে চেকপোস্ট পরিচালনা কালে ঢাকা মেট্রো-ব-১৫-৮০৩৪ রেজিস্ট্রেশন নম্বরের ‘টোয়া এন্টারপ্রাইজ’ নামক বাস আটক তল্লাশী চালানো হয়। এসময় ১০২ বোতল বিদেশি মদসহ চারজনকে আটক করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ও আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




