মাধবপুরে ৩১ তম গীতা যজ্ঞ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ৬:১৪:৪১ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরে তেলিয়াপাড়া বাজারে ৩১তম বিশ্বকল্যাণার্থে সার্বজনীন বিশ্বশান্তি গীতাযজ্ঞ ধর্মসভা আয়োজন করা হয়েছে। বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ অধিবাস গীতাপাঠ করেন পন্ডিত প্রবর নগেন্দ্র চন্দ্র শর্ম্মা ও খগেন্দ্র চন্দ্র দেব চানু।
মঙ্গলবার তেলিয়াপাড়া বাজারে শুরুতে গুরুবন্দনা, গুরুবরণ করেন তেলিয়াপাড়ার গীতাধ্যায়ি ভক্তবৃন্দগণ, পরে চন্ডীপাঠ করেন স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজ। গীতা যজ্ঞ অনুষ্ঠানে পৌরহিত্যে করেন শঙ্কর মঠ ও মিশন, সীতাকুন্ড চট্টগ্রাম এর অধ্যক্ষ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ। গীতাপাঠ ১৮টি অধ্যায় আলোচনা করেন স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজ, দয়ানন্দ মহারাজ, শস্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, রুপকানন্দ ব্রহ্মচারী। ভক্তরা গীতাদান করেন এবং ধর্মসভা শেষে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।




