শাবির সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক ড. মোজাম্মেল হকের যোগদান
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৭:৩৮:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক| বুধবার (১৫ এপ্রিল) ) সেন্টার অব এক্সিলেন্সের বিদায়ী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন|
গত ১৩ এপ্রিল অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমকে সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো| দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন| এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে|
নতুন পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক হিসেবে আমি যোগদান করেছি| বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে এগিয়ে নিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে|





