আইসিটিতে ১০ লাখ কর্মসংস্থান, বছরে বিদেশে যাবেন ২০ লাখ কর্মী
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৭:৪৭:৩৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতকে ‘বিশেষ অগ্রাধিকার’ দিয়ে আগামী পাঁচ বছরের জন্য অর্থনৈতিক কৌশলগত কাঠামোর খসড়া ˆতরি করেছে সরকার| এই খসড়ায় আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিবছর ২০ লাখ কর্মী বিদেশে পাঠানোর বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে|
২০৩৪ সালের মধ্যে ‘এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি’ হওয়ার লক্ষ্য সামনে রেখে এই খসড়া ˆতরি করা হয়েছে| গতকাল বুধবার সরকারের অর্থনৈতিক কৌশল প্রণয়নে গঠিত অ্যাডভাইজারি কমিটির ˆবঠকে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) খসড়াটি উপস্থাপন করে| এতে বলা হয়েছে, ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে দেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে এবং জিডিপির আকার ৭৪৯ বিলিয়ন ডলারে উন্নীত হবে| একই সঙ্গে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা এবং মোট বিনিয়োগ জিডিপির ৩৭ দশমিক ৬ শতাংশে উন্নীত করার লক্ষ্য ধরা হয়েছে| অংশীজনদের সঙ্গে আলোচনার পর এটি চূড়ান্ত হবে|
আইসিটি ও কর্মসংস্থান : খসড়া পরিকল্পনা অনুযায়ী, শুধু আইসিটি খাতেই সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে| এর মধ্যে ২ লাখ কর্মসংস্থান হবে সাইবার নিরাপত্তা, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা, সেমিকন্ডাক্টর এবং ‘ইন্ডাস্ট্রি ৪.০’ খাতে| বাকি ৮ লাখ পরোক্ষ কর্মসংস্থান ˆতরি হবে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে|
সবার জন্য উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করার পাশাপাশি সফটওয়্যার ও হার্ডওয়্যার শিল্পকে শক্তিশালী করার কথা বলা হয়েছে| ফ্রিল্যান্সার ও প্রযুক্তি পেশাজীবীদের জন্য ‘পেপ্যাল’ সুবিধাসহ জাতীয় ই-ওয়ালেট চালুরও পরিকল্পনা রয়েছে|
আইসিটির বাইরে ¯^ল্প সময়ে ভাষা ও দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবছর ২০ লাখ কর্মীকে বিদেশে পাঠানোর লক্ষ্য ঠিক করেছে সরকার| এ ছাড়া ¯^চ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি শূন্য পদে ৫ লাখের বেশি নিয়োগ দেওয়া হবে|
রপ্তানি ও জ্বালানি : পোশাক খাতের নতুন পণ্য উদ্ভাবন ˆবচিত্র বাড়ানোর মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিং আরও জোরদার করা হবে| পাশাপাশি ওষুধ, চামড়া, পাদুকা এবং কৃষি ও মৎস্যজাত পণ্যকে অগ্রাধিকার দিয়ে রপ্তানি বহুমুখীকরণের কথা বলা হয়েছে খসড়ায়| পূর্ব এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের প্রধান অর্থনৈতিক ব্লকগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) পরিকল্পনাও রয়েছে|
জ্বালানি খাতে ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ, বায়ু, জলবিদ্যুৎ ও বর্জ্য থেকে মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ উৎপাদনের প্রস্তাব দেওয়া হয়েছে| বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৫ হাজার মেগাওয়াটে এবং সঞ্চালন লাইন ২৫ হাজার সার্কিট কিলোমিটারে সম্প্রসারণের লক্ষ্য ধরা হয়েছে|
বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণ : আগামী পাঁচ বছরে দেশে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) জিডিপির শূন্য দশমিক ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে| বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে শুল্ক, কর ও রপ্তানি প্রণোদনায় হঠাৎ কোনো নীতিগত পরিবর্তন না আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে|
ব্যবসা সহজ করতে কোম্পানির নিবন্ধন ৪৮ ঘণ্টার মধ্যে এবং ওয়ার্ক পারমিট ৭ দিনের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে| বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল কমার্সিয়াল কোর্ট’ প্রতিষ্ঠা এবং রুগ&ণ ব্যাংক থেকে আমানতকারীদের দ্রুত টাকা ফেরত দিতে ‘ডিপোজিট প্রটেকশন অর্ডিন্যান্স’ বা আমানত সুরক্ষা অধ্যাদেশ চালুর প্রস্তাব করা হয়েছে|
সুনীল ও সৃজনশীল অর্থনীতি : খসড়ায় তেল-গ্যাস অনুসন্ধান, মৎস্য আহরণ ও জাহাজ নির্মাণসহ ‘সুনীল অর্থনীতি’কে (ব্লু ইকোনমি) জাতীয় অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে| পাশাপাশি চলচ্চিত্র, সংগীত, গেমিং ও কনটেন্ট ক্রিয়েশনের মতো ‘সৃজনশীল অর্থনীতি’ থেকে জিডিপির ১ দশমিক ৫ শতাংশ অর্জন এবং ২০৩৫ সালের মধ্যে এই খাতে ৫ লাখ নতুন কর্মসংস্থান ˆতরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে|
পর্যটন ও ক্ষুদ্র শিল্প : পর্যটন নীতির হালনাগাদ করার পাশাপাশি ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের প্রস্তাব করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রাম নিজেদের ঐতিহ্যবাহী পণ্য ই-কমার্সের মাধ্যমে বাজারজাত করবে| এ ছাড়া প্রতিটি জেলার বিখ্যাত পণ্য ও কুটিরশিল্পের জন্য ¯^ল্প সুদে ঋণ এবং আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার সুপারিশ করা হয়েছে অর্থনৈতিক কৌশলগত পরিকল্পনার খসড়ায়|





