নর্থ ইষ্ট মেডিকেল কলেজে এমবিবিএস ২৯তম ব্যাচের নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৬, ১০:৩৭:১৭ অপরাহ্ন

সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ তাদের একাডেমিক পরিবেশ, কার্যক্রম ও নতুন নতুন সম্ভাবনার দিকগুলো দিনদিন চমৎকারভাবে ফুটিয়ে তুলছে| এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এশিয়া মহাদেশের মধ্যে এটি একটি অন্যতম মেডিকেল কলেজে রুপ নেবে| তিনি রোববার এমবিবিএস ২৯তম ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন|
বিএমইএসি কর্তৃক এক্রিডিটেশন প্রাপ্ত এবং ডব্লিউএফএমই কর্তৃক আন্তর্জাতিক ¯^ীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিকেল নর্থ ইষ্ট মেডিকেল কলেজকে উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী আন্তরিক অভিনন্দন জানান| কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এএফএম নাজমুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল খালিক বড়ভুঁইয়া, অধ্যাপক ডা. আবু সায়েম মোহাম্মদ মেছবাহ উদ্দীন, অধ্যাপক ডা. আলমগীর আদিল সামদানি, নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের পরিচালক আবু আহমেদ সিদ্দিকী, অধ্যাপক ডা. হামিদা খাতুন, অধ্যাপক ডা. মাহমুদা কামরুন নাহার, অধ্যাপক ডা. ˆসয়দা উম্মে ফাহমিদা মালিক, অধ্যাপক ডা. অভিজিৎ দাশ, অধ্যাপক ডা. সূচনা নাজরীন, অধ্যাপক ডা. গুলজার আহমেদ, অধ্যাপক ডা. জসীম উদ্দীন, অধ্যাপক ডা. মকবুল হোসেন, অধ্যাপক ডা. শামসুল আলম এবং সহযোগী অধ্যাপক ডা. আখতারুজ্জামান|
পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সাইদিস সালেহীন সাব্বি, আদিবা রাইসা চৌধুরী, শ্রেয়া থাপা এবং কৃশ ভান্ডারি| আনুষ্ঠানিকতা শেষে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়| বিজ্ঞপ্তি





