নাট্যশিল্পী নেবে সিলেট বেতার
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৮:২১:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে নাট্যমিল্পীদের তালিকাভুক্তির জন্য কন্ঠস্বর পরীক্ষার আবেদন আহ্বান করা হয়েছে। আজ সোমবার গণমাধ্যমে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র থেকে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে জানানো হয়, আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক বরাবর আবেদন করতে হবে। প্রার্থীকে এ ফোর সাইজের কাগজে স্বহস্তে লিখিত বা কম্পিউটারে টাইপকৃত আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্রের, দুই কপি পাসপোর্ট সাইজের ছবিও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করে জমা দিতে হবে। (বিজ্ঞপ্তি)





