পরিবেশ দূষণের দায়ে ২২ লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৮:৩৯:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দ্ইুজন ব্যক্তি ও ১৩ প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় শুনানি শেষে এ জরিমানা আরোপ করে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে পাহাড়/টিলা কর্তন, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা, ছাড়পত্রের শর্তভঙ্গ এবং তরল বর্জ্যরে মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে মোট ২২,০০,৩৬০/- (বাইশ লক্ষ তিনশত ষাট) টাকা জরিমানা আরোপ করা হয়।
আরোপিত জরিমানার অর্থ আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।





