সিলেটে ৪ মাসে সড়কে নিহত ৯৮, এপ্রিলে ১৫
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৯:২৯:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : চলতি বছরের ৪ মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯৮ জন| জানুয়ারি-ফেব্রুয়ারির চেয়ে মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়লেও কমেছে এপ্রিলে| গত মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন| এর আগে মার্চ মাসে সিলেটে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও আহত হয়েছিলেন ৪৪ জন|
সোমবার (৪ মে) নিরাপদ সড়ক চাই-নিসচা সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে|
প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ৪ মাসের মধ্যে সিলেটে সর্বনিম্ন প্রাণহানি ঘটেছে| এপ্রিল মাসে বিভাগের মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে| জেলায় ৯টি দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন| এছাড়া সুনামগঞ্জ জেলায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত, মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন|
নিসচার গত ৪ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৬ সালে জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিল এই ৪ মাসে ৯৯ টি সড়ক দুর্ঘটনায় ৯৮ জন নিহত ও ১৮৫ জন আহত হয়েছেন|
এদিকে মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন| এরমধ্যে ১১ জনই মোটরসাইকেল চালক ও আরোহী| মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়| কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়|
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, স্থানীয় ˆদনিক পত্রিকা, অনলাইন পত্রিকা, জাতীয় ˆদনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন ˆতরি করেছে|
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত এপ্রিলে সিলেট বিভাগে নিহত ১৫ জনের মধ্যে ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১ জন সিএনজি ও টমটম চালক/যাত্রী, ৩ জন যানবাহনের চালক এবং ৫ জন পথচারী| দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়া, মুখোমুখি সংঘর্ষ এবং গাছ বা ˆবদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগার ঘটনাগুলো উল্লেখযোগ্য| নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছেন|
উল্লেখ্য, এর আগের মাস মার্চে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছিলেন|





