এআইবিএ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬, ৭:৫০:৪৫ অপরাহ্ন

আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ) সিলেট-এ পরিদর্শন করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি| শুক্রবার প্রতিষ্ঠান পরিদর্শনকালে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়|
এআইবিএ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কায়সার হোসেন, এনডিইউ, পিএসসি (অব:), ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা| অনুষ্ঠানের শুরুতে এআইবিএ সিলেটের পরিচালক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন| পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে একটি উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, শিল্পখাত, নেতৃত্ব এবং জাতীয় উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মাননীয় মন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ লাভ করে|
পরিদর্শনকালে মন্ত্রী এআইবিএ সিলেট ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন| এছাড়াও প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও একাডেমিক অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়|
বাণিজ্য মন্ত্রী সিলেট অঞ্চলে এ ধরনের একটি মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন| তিনি উল্লেখ করেন যে, এআইবিএ সিলেট দেশের ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম সেরা বিজনেস স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হবে| বিজ্ঞপ্তি





