অ্যাডভোকেট মুজিবুরের মৃত্যুতে হুমায়ুন কবিরের শোক
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ৮:১৭:৩২ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির|
এক শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন একজন সৎ, দক্ষ ও জনবান্ধব আইনজীবী এবং রাজনৈতিক অঙ্গনের নিবেদিতপ্রাণ ব্যক্তি| আইন পেশা ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার অবদান সিলেটবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে| তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান| বিজ্ঞপ্তি




