শাবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৬, ৮:০৪:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার সিলেট অঞ্চলের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে| শনিবার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম| অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি ও রেজিস্ট্রার ˆসয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির|
প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরি থেকে ১০ জন করে মোট ৩০ জন শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ের জন্য বাছাই করা হয়েছে| এ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন|






