ওসমানী মেডিকেলের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক রিয়াদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৮:০৯:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কলেজের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী| মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়| উপসচিব মুহাম্মদ মকবল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো| এতে আরও বলা হয়েছে, অধ্যাপক আহমদ রিয়াদ চৌধুরী আগামী ২৪ মের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন|
এর আগে গত ১০ মে এক প্রজ্ঞাপনে নিউরোসাার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়|






