হামে মৃত্যু ৬শ ছাড়াল
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬, ৮:৩০:০৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে| তবে এ সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কারো মৃত্যু হয়নি| এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০১| বুধবার ¯^াস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়| এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত|
¯^াস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯০| আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১১ জন| গত ২৪ ঘণ্টায় ৫৫ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে| এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৯১ জন| একই সময়ে ১ হাজার ২১০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে| এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে|




