শান্তিগঞ্জে সড়কে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬, ৮:৪৯:৫৬ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ভ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে রিক সূত্রধর (৫) নামে এক শিশু নিহত হয়েছে| বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে| নিহত রিক সূত্রধর ওই এলাকার নান্টু সূত্রধরের ছেলে|
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রিক ¯^জনদের সঙ্গে সড়কের পাশে অবস্থান করছিল| একপর্যায়ে সে মহাসড়ক পার হওয়ার সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ভ ভ্যান তাকে চাপা দেয়| এতে সে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়| দুর্ঘটনার পর ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে| পরে স্থানীয়দের সহযোগিতায় জাউয়াবাজার এলাকা থেকে কাভার্ভ ভ্যানটি আটক করা হয়| তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়|
খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে| পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়|
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ভ ভ্যানটি জাউয়াবাজার এলাকা থেকে আটক করা হয়েছে| তবে চালক পালিয়ে গেছে| তাকে আটকের চেষ্টা চলছে| এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে|





