চরমোনাই পীর সিলেটে আসছেন কাল
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৬, ৯:০১:৫৩ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই সিলেট আসছেন কাল ১১ জুন বৃহস্পতিবার।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে ক্বীন ব্রীজ সংলগ্ন সারদা হলে বিকাল ৩টায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নাজির আহমদ, সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ। বক্তব্য রাখবেন জেলা মহানগর নেতৃবৃন্দ।
বাদ মাগরিব বাংলাদেশ মুজাহিদ কমিটি ওসমানীনগর থানা শাখার উদ্যোগে ওসমানপুর শাহী ঈদগাহ ময়দানে প্রধান অতিথির বয়ান পেশ করবেন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। বিশেষ অতিথির বয়ান পেশ করবেন আল্লামা হাফিজ সাইদুর রহমান শায়েখে বরুণা। বিজ্ঞপ্তি





