দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৬, ৯:০৭:১৬ অপরাহ্ন

স্থিতিশীল দেশ নির্মাণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব ও ন্যায়পাল দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় এ দাবি জানানো হয়।
কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দুই বছর অন্তর অন্তর সরকারের নিকট বিষয় সম্পদের হিসাব দাখিল করার বিধান, শক্তিশালী ন্যায়পালসহ যৌক্তিক সংস্কারগুলো এখনো বাস্তবায়ন না হওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন।
সভায় অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডা. অরুণ কুমার দেব, মামুন রশীদ এডভোকেট, দপ্তর সম্পাদক আব্দুল মোতায়ালী ফলিক, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সিতাব, সহ-শ্রম সম্পাদক শ্রমিক নেতা মিজান গাজী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য সমাজসেবী মাহবুব ইকবাল মুন্না প্রমুখ। সভায় কেন্দ্রীয় অন্যতম সহ-সভাপতি মো. লায়েক মিয়ার মায়ের আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করা হয়। বিজ্ঞপ্তি




