বাংলাদেশ খেলাফত মজলিস ৩৬নং ওয়ার্ড কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ৭:২৫:৫৪ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার ৩৬নং ওয়ার্ডের বৈঠক মঙ্গলবার বাদ এশা স্থানীয় একটি কার্যালয়ে মাওলানা মুফতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহানগর অফিস সম্পাদক ও ২০নং ওয়ার্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা সাইফুল ইসলাম।
বৈঠকে উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে বি.কে.এম সিলেট মহানগরীর ৩৬নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন-সভাপতি মুফতি মাওলানা আব্দুস সালাম, সহ-সভাপতি হাফিজ মাওলানা শাহ মোক্তার হোসাইন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা আবুল কাশেম, বায়তুল মাল সম্পাদক হাফিজ জুনায়েদ আহমদ, সদস্য মুহাম্মদ আব্দুল খালিক, মাওলানা সাকিব আহমদ, মুহাম্মদ রাহি, আব্দুল কায়েদ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফিজ আব্দুল্লাহ আল মামুন সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে দিল্লির দাসত্বের শৃঙ্খলকে ভেঙে ২০২৪ সালে জুলাই যোদ্ধারা এ দেশের নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে আজ দুর্বল পররাষ্ট্রনীতির কারণে সেই সূর্য অস্তমিত হওয়ার উপক্রম হয়েছে। সীমান্তে হত্যা ও অবৈধ পুশইন বন্ধ হচ্ছে না, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বৈধতা দেয়ার অপচেষ্টা চলছে। আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠিত দেখতে চাই। তিনি বলেন, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বি.কে.এম কাজ করে যাচ্ছে। তিনি সকল নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ের সংগঠনের কার্যক্রম আরো জোরদার করার আহবান জানান। বিজ্ঞপ্তি




