নগরে আ.লীগের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : আসামী হলেন যারা
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬, ৯:১২:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) কোতোয়ালী থানার এসআই মাসুদ আহমদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ নেতাসহ ২৪ জনের নামোল্লেখ করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪০/৪৫ জনকে আসামি করা হয়।
শুক্রবার (১৯ জুন) এর সত্যতা নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম।
মামলার এজাহারভুক্ত ২৪ আসামী হলেন- ১। ইব্রাহিম মোস্তাফা মাহি (২০), ২। সানিয়াত আহমদ (১৯), ৩। রেদোয়ান আহমদ রাব্বি (২৪), ৪। আশরাফুল আহমদ শাহী (২৫) ৫। মোঃ সাকিব আহমেদ (৩১), ৬। শাহরিয়ার আলম সামাদ (৩৭), ৭। সুজেল আহমদ তালুকদার (৩৭), ৮। তানভীর আহমদ (৩৭), ৯। জাওয়াদ হোসেন খান (২৯), ১০। ফাহিম আহমদ (৩২), ১১। সঞ্জয় সরকার (৩০), ১২। দীপরাজ দাশ দিপায়ন (২৮), ১৩। সাহেল হোসেন (২৮), ১৪। তারেকুর রহমান রাফি (৩০), ১৫। সাব্বির খান (৩০) , ১৬। ইয়ামিন আহমদ সোহান (২৬), ১৭। রুপম কান্তি দাশ (৩০), ১৮। ফুয়াদ আহমদ (৩২), ১৯। মাহমুদুল হাসান মনির (২৯), ২০। সমর সরকার (৩০), ২১। লিজন, ২২। মোহাম্মদ আতাউর রহমান রাহি (২৮), ২৩। তরিকুল ইসলাম (৩০) ও ২৪। মোঃ লাভলু আহমদ (২৯)।
এসএমপির কোতোয়ালী থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাইনুল জাকির বলেন, এ মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এই ঘটনায় অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ৪ জনকে ও পরে আরেকজনকে আটক করে পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নগরীর বন্দরবাজার এলাকা থেকে ফুয়াদ আহমদ (৩২) নামের আরো এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ। সে নগরীর কোতোয়ালী থানার বিলপার এলাকার বাসিন্দা কয়েস আহমদের ছেলে এবং মামলার এজাহারভুক্ত ১৮নং আসামী বলে জানা গেছে।
এছাড়া এর আগে গ্রেফতারকৃত ৫ জন হলেন- ইব্রাহিম মোস্তফা মাহী (২০), সানিয়াত আহমদ (১৯), রেদুয়ান আহমদ রাব্বী (২৪), আশরাফুল আহমদ শাহী (২৫) ও সাকিব আহমদ (৩১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে মিছিলটির আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৪০/৫০ জন নেতাকর্মী অংশ নেন।





