বটেশ^রে যাত্রীবাহী বাস থেকে ভারতীয় কম্বলসহ আটক ৯
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬, ১০:০৭:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বটেশ^র এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল অবৈধ ভারতীয় কম্বলসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সাড়ে বারোটায় সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় চেকপোস্ট চালিয়ে তাদের আটক করা হয়। এসময় সোহাগ পরিবহন নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রিন্টের ১৫২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৬ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুরের জয়দেবপুর থানার বাসিন্দা মো. মহিন উদ্দিন (২৯), মোঃ রাকিব আহমেদ (৩০), মোঃ অনিক (২৬), মোঃ রিপন হোসেন (২৫), মোঃ দুলাল হোসেন (৪৩), মোঃ ওয়াসিম (৩২), বাসের চালক ময়মনসিংহের গফরগাঁও থানার বাসিন্দা মোঃ লিটন শেখ (৪২), হেলপার টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা মোঃ আওয়াল মিয়া (২২), ও হেলপার ময়মনসিংহের ত্রিশাল থানার বাসিন্দা আহমেদ মল্লিক (২১)।
শুক্রবার (১৯ জুন) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনের গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।





