জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৬ অভিবাসী আটক

প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৬, ৯:২২:২৩ অপরাহ্ন

কুয়ালালামপুর প্রতিনিধি: অবৈধ অভিবাসন, অননুমোদিত কর্মসংস্থান ও সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। পৃথক তিনটি অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৪৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের পাশাপাশি তাদের আশ্রয়দাতা ও নিয়োগদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সবচেয়ে বড় অভিযানটি পরিচালিত হয় সেলাঙ্গরের ক্লাংয়ের প্লাজা জিএম পাইকারি বাণিজ্যকেন্দ্রে। ‘অপস মেগা’ অভিযানে ৫০টি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৩২৭ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, কম্বোডিয়া, ফিলিপাইন, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার ৮৬ জন বিদেশিকে আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করলেও ড্রোন নজরদারি ও বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। তদন্তের স্বার্থে ১১ জন মালয়েশীয় নাগরিকের বিরুদ্ধেও সমন জারি করা হয়েছে।
অন্যদিকে, কেলান্তান সীমান্তে পৃথক অভিযানে বাংলাদেশের আটজনসহ মোট ১৩ জন বিদেশিকে আটক করা হয়েছে। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক কয়েকজন আগে থেকেই কালোতালিকাভুক্ত ছিলেন এবং অননুমোদিত সীমান্তপথ ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিলেন। এ সময় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার আটটি পাসপোর্ট এবং একটি প্রোটন প্রেভে গাড়ি জব্দ করা হয়।

এছাড়া পাহাংয়ের ক্যামেরন হাইল্যান্ডসের একটি নির্মাণ প্রকল্পে অভিযান চালিয়ে আরও ৪৭ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মালয়েশিয়া সরকার জানিয়েছে, বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা আনতে নিয়োগ প্রক্রিয়া ডিজিটালাইজেশন, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার এবং অবৈধ কর্মসংস্থান দমনে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। পাশাপাশি বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া কর্মরত বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে এবং তাদের নিয়োগদাতা ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, মানবপাচার, অবৈধ অভিবাসন ও অননুমোদিত বিদেশি কর্মসংস্থান দমনে দেশব্যাপী সমন্বিত অভিযান ভবিষ্যতেও চলবে।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে কি ফিরবে লাল বলের সৌভাগ্য?

সিলেটে কি ফিরবে লাল বলের সৌভাগ্য?

সুনামগঞ্জসহ ৫ মেডিকেলে বসছে ‘ইনমাস’ : ক্যান্সার-থাইরয়েড চিকিৎসায় আশার আলো

সুনামগঞ্জসহ ৫ মেডিকেলে বসছে ‘ইনমাস’ : ক্যান্সার-থাইরয়েড চিকিৎসায় আশার আলো

আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!

আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!

ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সর্বশেষ সংবাদ

বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top