জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ৮:০৯:৩৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস| সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজযাত্রীদের পরিবহন করতে চায় তারা| সবশেষ ২০২৬ সালের হজযাত্রীদের জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা| হজ প্যাকেজের একটি বড় অংশ বিমান ভাড়ায় খরচ হয়| ইউএস-বাংলা এয়ারলাইনসের অনুকূলে ২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনার বিষয়ে আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ|
ইউএস-বাংলা এয়ারলাইনসের চিঠি পেয়েছেন জানিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, হজের বিমান ভাড়া কমানোর দর-কষাকষির আলোচনার জন্য এটি (ইউএস-বাংলার চিঠি) প্লাস পয়েন্ট হয়েছে| বিষয়টি নিয়ে আলোচনা করবেন তাঁরা|
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ধর্মসচিবকে দেওয়া চিঠিতে ইউএস-বাংলা জানিয়েছে, বাংলাদেশের ¯^ল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে আসন্ন হজ মৌসুমে ¯^ল্পব্যয়ে পবিত্র হজ পালন করতে পারেন, সে জন্য হজ ফ্লাইটের সমস্ত শর্ত মেনে নেট ভাড়া জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনা করতে ইচ্ছুক এয়ারলাইনসটি| বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইনস ও বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এয়ারলাইনস হজ মৌসুমে প্রতিবছর বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে আসছে|
জানতে চাইলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, আমরা সব সময়ই হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে কথা বলি| ইউএস-বাংলা এয়ারলাইনস ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে—সভায় আমরা এ বিষয়ে আলোচনা করব|
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনস বলেছে, আপনারা আমাদের অ্যালাউ করলে আমরা সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন অথোরিটির অনুমোদন নিয়ে আসব| আমরাও চাই মানুষ যাতে অল্প পয়সা খরচ করে হজে যেতে পারেন| এটা দর-কষাকষির জন্য আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হয়েছে| বর্তমান সরকারের হজের ব্যয় কমানোর যে অঙ্গীকার, তা বাস্তবায়নের চেষ্টা আমাদের অব্যাহত আছে| হজের বিমান ভাড়া নিয়ে প্রতিযোগিতা হওয়াটা ভালো|

শেষ পাতা এর আরও খবর
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

সর্বশেষ সংবাদ
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top