জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি

সিসিক প্রশাসকের সঙ্গে মহানগর বিএনপির ৬ থানা নেতৃবৃন্দের মতবিনিময়


প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬, ৭:৫৪:২২ অপরাহ্ন

সিলেট মহানগরের ছয়টি থানা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় মহানগরের ছয়টি থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত করা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সরকারের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সহযোগিতা করতে হবে। তিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি দায়িত্বশীল, ইতিবাচক ও জনকল্যাণমুখী রাজনৈতিক ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমেদ চেয়ারম্যান, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম, বিভিন্ন থানার সদস্য সচিববৃন্দ এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি

রাজনীতি এর আরও খবর
ইসলামবিরোধী সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল 

ইসলামবিরোধী সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল 

শরিয়াহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

শরিয়াহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

মৌলভীবাজারে সাইফুর রহমানের কবর জিয়ারতে মহানগর বিএনপি

মৌলভীবাজারে সাইফুর রহমানের কবর জিয়ারতে মহানগর বিএনপি

সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার: নাসিম হোসাইন

সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার: নাসিম হোসাইন

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top