এইডেড স্কুলের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬, ৮:১৮:৪৬ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ দেশের বিপুল যুবশক্তি| এই জনশক্তিকে দক্ষ, শিক্ষিত ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং উন্নয়নের গতি বাড়বে| বুধবার সকালে দি এইডেড হাই স্কুল প্রাঙ্গণে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
তিনি বলেন, যুবশক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে যুগোপযোগী, মানসম্মত ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে| শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে| একই সঙ্গে শিক্ষার্থীদের ˆনতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি|
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুজ্জামান সেলিম সভাপতিত্ব করেন| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইন, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, সাবেক কাউন্সিলর জামাল আহমদ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দীপাল কুমার সিংহ|
অনুষ্ঠানের শুরুতে সিসিক প্রশাসক ও অতিথিরা সমাজসেবক মাহিউদ্দিন সেলিমের আর্থিক সহযোগিতায় নির্মিতব্য বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন|
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমসের আলী বিশুদ্ধ পানির সংকট, খেলার মাঠ ও প্লে-জোনের অভাব এবং অভ্যন্তরীণ সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা তুলে ধরে সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন| জবাবে সিসিক প্রশাসক এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন|
পরে সিসিক প্রশাসক হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে মুহিবুর রহমান একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন| ব্যবসায়ী নেতা নিয়াজ মোহাম্মদ আজিজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী| বিজ্ঞপ্তি






