জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কোন ছাড় নয় : সিলেটে জামায়াতের গণমিছিলে অ্যাড. জুবায়ের


প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৬, ৮:২৪:০৫ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাইয়ের শহীদদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জামায়াত কাজ করে যাচ্ছে। ক্ষমতাসীন দল কথায় কথায় গণঅভ্যুত্থানের একক কৃতিত্ব নিতে চাচ্ছে। অথচ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে ঠেকাতে পতিত ফ্যাসিস্ট সরকার ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল। তারা বুঝতে পেরেছিল এই বিপ্লবের পেছনে কারা জড়িত। কিন্তু আমরা ফ্যাসিস্টের কাছে মাথা নত করিনি। সর্বশক্তি নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করেছি। যার ফলে দেড় হাজার শহীদ ও ৩০ হাজারের বেশী আহত জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের দুই বছরেও জাতি কাংখিত পরিবর্তন দেখতে পারছেনা। বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে জাতির সাথে প্রতারণা করে ছাত্র-জনতার আশা-আকাঙ্খাকে গলাটিপে হত্যা করেছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা কেবল ক্ষমতার পালাবদলের জন্য জীবন উৎসর্গ করেনি। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও ফ্যাসিবাদের রাস্তা চিরতরে বন্ধ করে জনগণের অধিকার বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ছিল এর মূল লক্ষ্য। বিএনপি অন্তর্বর্তীকালিন সরকারের সময়ে সকল রাজনৈতিক দলের সাথে ঐকব্যদ্ধ হয়ে জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গিকার করেছে। কিন্তু তারা ক্ষমতায় গিয়ে সেই দাবি থেকে সরে গিয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথে হাঁটছে। সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়ন প্রশ্নে সরকারকে কোন ছাড় দেয়া হবেনা। এই দেশে নতুন করে কাউকে ফ্যাসিবাদী হওয়ার সুযোগ চিরতরে বন্ধ করা হবে। দ্রুততম সময়ের মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি শনিবার (১ আগস্ট) বাদ আসর নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অনুষ্ঠিত গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গণমিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিলপূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান ও জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

গণমিছিলপূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুুল্লাহ আল ফারুক, কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার প্রমূখ। সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কোতোয়ালী পশ্চিম থানা আমীর মাওলানা আজিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জুবায়ের বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৬ বছর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। তারা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে শহীদ করেছে। শত শত নেতাকর্মীকে খুন-গুম করেছে। লাখো লাখো নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। কিন্তু জামায়াত ও ইসলামী ছাত্রশিবির ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। কারণ জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সর্বশেষ সংবাদ
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top