সংবাদপত্র এজেন্ট হাফিজ উল্লাহর মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৭:৫৫:৩৯ অপরাহ্ন

সিলেটের প্রাচীন সংবাদপত্র এজেন্ট প্রতিষ্ঠান আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাফিজ উল্লাহর মা সাফিয়া খাতুন আর নেই। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মিতালী আবাসিক এলাকার ১৫২ নম্বর বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার বড় ছেলে ও সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেনের মৃত্যুর মাত্র ৪০ দিনের মাথায় তার মায়ের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাক্সক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বাদ জোহর নগরীর ঝরনার পাড় জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মানিক পীর (রহ.) মাজারসংলগ্ন গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





