২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৬, ৭:২৪:৩৪ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার নেনাস টাউন ইমিগ্রেশন ডিপো থেকে আগস্টের তৃতীয় সপ্তাহে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ২৫৫ জন আটক অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোদের মধ্যে ১৭৮ জন ইন্দোনেশিয়ার, ২৮ জন বাংলাদেশের, ২০ জন মিয়ানমারের, ৬ জন কম্বোডিয়ার, ৬ জন নেপালের, ৬ জন পাকিস্তানের, ৪ জন ভারতের, ৩ জন থাইল্যান্ডের এবং ২ জন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। এছাড়া শ্রীলঙ্কা ও ফিলিপাইনের একজন করে নাগরিককে নিজ দেশে পাঠানো হয়েছে।
সোমবার ইমিগ্রেশন ডিপো কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এবং পাসির গুদাংয়ের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানায়, দেশে ফেরত পাঠানোর বিমানভাড়াসহ অন্যান্য খরচ ফেরত পাঠানো ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় ও পরিবারের সহায়তায় বহন করা হয়েছে। কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বিমানভাড়ার ব্যয় বহন করেছে।
ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তির নাম মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো উদ্দেশ্যেই তাদের পুনরায় মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।





