ডা. শাহরিয়ারে ভ্রাতৃবিয়োগে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩১:৪১ অপরাহ্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর ছোট ভাই কানাডা প্রবাসী জুন্নুন হোসেন চৌধুরী গত ৫ আগস্ট কানাডায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। জুন্নুন হোসেন চৌধুরীর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রনজিত কুমার দে এবং এনইইউবি পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় ভাইস চ্যান্সেলর বলেন, প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত কষ্টের। নর্থ ইস্ট ইউনিভার্সিটি পরিবার একজন স্বজনকে হারালো। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। শোকবার্তায় এনইইউবির সম্মানিত ট্রাস্টিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলী বড়বাড়ি নিবাসী মরহুম হোসাইন আহমদ চৌধুরীর পুত্র জুন্নুন হোসেন চৌধুরী দীর্ঘদিন ধরে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, ভাই-বোন, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি





