জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

মালয়েশিয়ায় ধরপাকড় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিক

প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:২২:৩৮ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি হয়েছে। বৈধ পাস বা পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে আইনি জটিলতায় পড়তে হতে পারে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত তেরেংগানু রাজ্যে ৩৩৪টি অভিযানে ১ হাজার ২৫৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩১৭ জনকে অনুমোদিত সময়ের বেশি অবস্থানের (ওভারস্টে) অভিযোগে আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অনুমোদিত সময়ের বেশি অবস্থান ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ১৫(৪) ধারার অধীনে অপরাধ। একই আইনের ১৫(১)(সি) ধারার বিধানও এ ক্ষেত্রে প্রযোজ্য। ফলে পাসের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থানকারী বিদেশিদের কেবল কাগজপত্রের ত্রুটির কারণে নয়, আইন লঙ্ঘনের অভিযোগেও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিকের মধ্যেও উদ্বেগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ বিদেশি কর্মীদের পাস নবায়ন, মেডিকেল পরীক্ষা ও ইমিগ্রেশন-সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা বা এজেন্টের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে নিয়োগকর্তার গাফিলতি কিংবা নবায়নে বিলম্বের দায় শেষ পর্যন্ত শ্রমিকের ওপরও পড়তে পারে।
ইমিগ্রেশন বিভাগ বিদেশি নাগরিকদের নিজেদের পাস ও পারমিটের মেয়াদ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় নবায়ন বা মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। কোনো আবেদন প্রক্রিয়াধীন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অবস্থান বৈধ-এমন ধারণা বিপজ্জনক বলেও সতর্ক করা হয়েছে।
বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে শুধু নিয়োগকর্তা বা এজেন্টের ওপর নির্ভর না করে নিজের পাসের মেয়াদ, নবায়নের অগ্রগতি এবং বৈধ অবস্থানের বিষয়টি নিয়মিত যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
তেরেংগানুতে পরিচালিত একটি অভিযানে ছয়জন বিদেশিকে ওভারস্টের অভিযোগে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৫(১)(সি) ধারায় ব্যবস্থা নেওয়া হয়। একই অভিযানে বৈধ ভ্রমণ নথি না থাকায় আরও সাতজনকে আটক করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট কার্যক্রম শুধু আটকের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর আওতায় রয়েছে তদন্ত, মামলা, কম্পাউন্ড আদায় এবং আটক বিদেশিদের বহিষ্কার বা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। ফলে ওভারস্টে ধরা পড়লে একজন শ্রমিকের চাকরি হারানোর পাশাপাশি আটক, আইনি জটিলতা এবং দেশে ফেরত পাঠানোর ঝুঁকিও তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বিদেশি শ্রমিকদের বৈধতা নিশ্চিত করার ক্ষেত্রে নিয়োগকর্তার দায়িত্বও গুরুত্বপূর্ণ। কর্মীর পাসের মেয়াদ কখন শেষ হচ্ছে, নবায়নের প্রক্রিয়া সময়মতো শুরু হয়েছে কি না এবং প্রয়োজনীয় নথিপত্র হালনাগাদ আছে কি নাÑএসব বিষয়ে নিয়োগকর্তাকে নজর রাখতে হবে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, তেরেংগানুতে বিদেশিদের অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে অভিযান ও নথি যাচাই অব্যাহত থাকবে। ফলে বাংলাদেশি শ্রমিকদের জন্য বার্তা একটাইÑপাসের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষা নয়, আগেই নিশ্চিত করতে হবে বৈধতা।

প্রবাস এর আরও খবর
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

অক্সফোর্ডে অক্সফোর্ডশায়ার বাংলাদেশি অ্যালায়েন্সের গ্রীষ্মকালীন পার্টি অনুষ্ঠিত

অক্সফোর্ডে অক্সফোর্ডশায়ার বাংলাদেশি অ্যালায়েন্সের গ্রীষ্মকালীন পার্টি অনুষ্ঠিত

সাইফুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম : লন্ডনে স্মরণসভায় বক্তারা

সাইফুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম : লন্ডনে স্মরণসভায় বক্তারা

মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজতজয়ন্তী

মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজতজয়ন্তী

সর্বশেষ সংবাদ
সিউকের সঙ্গে সারেগের অংশীজন সভা
সিউকের সঙ্গে সারেগের অংশীজন সভা
ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন
ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন
র‌্যাবের নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধী দলীয় নেতা
র‌্যাবের নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধী দলীয় নেতা
ঋণ নেওয়ার খরচ কমেছে, তবুও ঋণ বিতরণে ভাটা
ঋণ নেওয়ার খরচ কমেছে, তবুও ঋণ বিতরণে ভাটা
এসএসসির খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেল ১২১ জন
এসএসসির খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেল ১২১ জন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top