জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজতজয়ন্তী

প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৪:১৪ অপরাহ্ন

মিশিগান প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মিশিগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রজতজয়ন্তী ও বর্ণাঢ্য বনভোজন। প্রবাসে জৈন্তিয়াবাসীর মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ মিলনমেলায় মিশিগানে বসবাসরত গ্রেটার জৈন্তিয়ার বিপুলসংখ্যক প্রবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সোমবার স্থানীয় সময় দুপুরে স্টার্লিং হাইটসের জেমস সি. নেলসন পার্কে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো পার্ক। প্রবাসের ব্যস্ত জীবনে স্বজন ও স্বদেশের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগির সুযোগ পেয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে বনভোজনের উদ্বোধন করেন গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ।

রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজ। শিশু-কিশোরদের পাশাপাশি নারী ও পুরুষদের জন্যও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে আগত অতিথি ও অংশগ্রহণকারীরা গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের দীর্ঘ ২৮ বছরের পথচলার প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসের মাটিতে নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধন ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জৈন্তিয়ার ইতিহাস, সংস্কৃতি ও শিকড়ের পরিচয় তুলে ধরতেও এসব আয়োজন কার্যকর ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন দীর্ঘদিন ধরে প্রবাসী জৈন্তিয়াবাসীর মধ্যে ঐক্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। সংগঠনের ২৮ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজন বিশেষভাবে সাজানো হয়।

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন ও অ্যাডভোকেট দীপক চৌধুরী। দিনব্যাপী এ আয়োজনে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয় বর্ণাঢ্য বনভোজন।

প্রবাস এর আরও খবর
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

অক্সফোর্ডে অক্সফোর্ডশায়ার বাংলাদেশি অ্যালায়েন্সের গ্রীষ্মকালীন পার্টি অনুষ্ঠিত

অক্সফোর্ডে অক্সফোর্ডশায়ার বাংলাদেশি অ্যালায়েন্সের গ্রীষ্মকালীন পার্টি অনুষ্ঠিত

সাইফুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম : লন্ডনে স্মরণসভায় বক্তারা

সাইফুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম : লন্ডনে স্মরণসভায় বক্তারা

সর্বশেষ সংবাদ
শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই : ড. নূরুল ইসলাম বাবুল
শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই : ড. নূরুল ইসলাম বাবুল
সিউকের সঙ্গে সারেগের অংশীজন সভা
সিউকের সঙ্গে সারেগের অংশীজন সভা
ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন
ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন
র‌্যাবের নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধী দলীয় নেতা
র‌্যাবের নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধী দলীয় নেতা
ঋণ নেওয়ার খরচ কমেছে, তবুও ঋণ বিতরণে ভাটা
ঋণ নেওয়ার খরচ কমেছে, তবুও ঋণ বিতরণে ভাটা
এসএসসির খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেল ১২১ জন
এসএসসির খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেল ১২১ জন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top