জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

সাইফুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম : লন্ডনে স্মরণসভায় বক্তারা


প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৪:৩২ অপরাহ্ন


লন্ডন সংবাদদাতা : বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড অব গভর্নরসের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে স্মরণসভা, দোয়া মাহফিল ও ‘এম সাইফুর রহমান স্মৃতি পদক’ প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের আলোকচিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।
পূর্ব লন্ডনের ট্রামসেড হলে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, যুক্তরাজ্য আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেন। স্মরণসভায় বক্তারা এম সাইফুর রহমানের রাজনৈতিক ও কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদানের পাশাপাশি বৃহত্তর সিলেট ও মৌলভীবাজারের উন্নয়নে তাঁর ভূমিকার কথাও তুলে ধরেন তাঁরা।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে এবং রুহুল ইসলাম রুলু ও সোয়ালেহীন করিম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত করেন আমিনুর চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এম সাইফুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নাম। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় দেশের অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। বিশ্বব্যাংক ও আইএমএফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সম্পৃক্ততা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও ভূমিকার পরিচয় বহন করে।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. অদুদ আলম অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। পরে সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে স্মরণসভার মূল আলোচনা শুরু হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান এমপি। তিনি যুক্তরাজ্যে এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
এম নাসের রহমান বলেন, এম সাইফুর রহমান দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করে তিনি আগামী দিনে একটি উন্নত ও সমৃদ্ধ মৌলভীবাজার জেলা গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোখলেছুর রহমান চৌধুরী, কে এম আবু তাহের চৌধুরী, সিরাজ হক, নজরুল ইসলাম বাসন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব খসরুজ্জামান খসরু, আব্দুল হামিদ চৌধুরী ও মো. মওদুদ আলম।
এছাড়া বক্তব্য দেন মরহুম এম সাইফুর রহমানের নাতনী আমেরা রহমান। বক্তব্য দেন আব্দুল মুহিত বাদশা, এমদাদ হোসেন টিপু, শহিদুল ইসলাম মামুন, মহিদুর রহমান আপেল, সৈয়দ সাকেরুজ্জামান, আব্দুল মুহিত সুহেল, দেলোয়ার হোসেন আহাদ, মুহিত চৌধুরী, আব্দুস সহিদ, কামরুজ্জামান খান কমরু, জাকির হোসেন, সৈয়দ রুয়েজ আহমেদ, আক্তার হোসেন, রাজুল জামান, রুবেল আহমেদ ও এমদাদ রাহাত প্রমুখ।
অনুষ্ঠানের বিশেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের ‘এম সাইফুর রহমান স্মৃতি পদক’ প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সমাজ ও কমিউনিটিতে ইতিবাচক অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার পাশাপাশি এম সাইফুর রহমানের স্মৃতি ও কর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাই এ পদক প্রদানের অন্যতম উদ্দেশ্য।
এ ছাড়া অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। তাঁর রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন, আন্তর্জাতিক অঙ্গনে কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ততার বিভিন্ন মুহূর্তের ছবি প্রদর্শনীতে স্থান পায়। অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাঁর জীবনের বিভিন্ন স্মৃতি নিয়ে আলোচনা করেন।
স্মরণসভা শেষে মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কে এম আবু তাহের চৌধুরী। মোনাজাতে মরহুমের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

প্রবাস এর আরও খবর
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

অক্সফোর্ডে অক্সফোর্ডশায়ার বাংলাদেশি অ্যালায়েন্সের গ্রীষ্মকালীন পার্টি অনুষ্ঠিত

অক্সফোর্ডে অক্সফোর্ডশায়ার বাংলাদেশি অ্যালায়েন্সের গ্রীষ্মকালীন পার্টি অনুষ্ঠিত

মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজতজয়ন্তী

মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজতজয়ন্তী

সর্বশেষ সংবাদ
শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই : ড. নূরুল ইসলাম বাবুল
শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই : ড. নূরুল ইসলাম বাবুল
সিউকের সঙ্গে সারেগের অংশীজন সভা
সিউকের সঙ্গে সারেগের অংশীজন সভা
ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন
ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন
র‌্যাবের নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধী দলীয় নেতা
র‌্যাবের নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধী দলীয় নেতা
ঋণ নেওয়ার খরচ কমেছে, তবুও ঋণ বিতরণে ভাটা
ঋণ নেওয়ার খরচ কমেছে, তবুও ঋণ বিতরণে ভাটা
এসএসসির খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেল ১২১ জন
এসএসসির খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেল ১২১ জন
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top