নগরে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫০:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জরুরী সংস্কার ও মেরামত কাজের জন্য সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার।
এতে বলা হয়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি সেকশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রীন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মণশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, দর্জিপাড়া, সৎসঙ্গ বিহার, বিজিবি স্কুল সংলগ্ন আংশিক এলাকা, কুরবানটিলা, জাহাঙ্গীর নগর, উপরপাড়া, দুস্কি, লাখাউড়া, ইসলামপুর, গুয়াবাড়ি, কালাউড়া, নালিয়া, কামারটিলা, পিঠাগড়া, সরিষাকান্দি, চিতল মাটি, কুমারগাঁও বাসষ্ট্যান্ড, শেখপাড়া, তেমুখী, কুমারগাঁও বি/এ, নাজিরেরগাঁও, মইয়ারচর, সোনাতলা, লামারগাঁও, চাতল, চাতলী বন্দ, টিলাগাঁও, বড়গুল, ডলিয়া ইউরো বাংলা সিরামিকস্, হায়দরপুর, শাহপুর, টুকেরগাঁও, ঘোপাল, আউসা, বলাউরা, লালারগাঁও, ফতেহপুর, মোল্লারগাঁও, কান্দিগাঁও, খশেরগার্ড, ভগতিপুর, কাজিরগাঁও, টুকেরবাজার, পীরপুর, গৌরীপুর, চানপুর, জাঙ্গইল, ক্ষিত্তারগাঁও, রাজারগাঁও, লামাকাজী, মাছবাজার, সৎপুর, দোকানিপাড়া, আতাপুর, হাজারিগাওঁ, পাঠানেরগাওঁ, মির্জারগাঁও, মিরেরগাঁও, লামাকাজী বাজার, নূরানীপাড়া, কেশবপুর, আকিলপুর, মাদবপুর, সোনাপুর, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, সোনালী আ/এ, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আ/এ, ভাটাবাজার, লেকসিটি, সুরমা আ/এ, তপোবন আ/এ, আখালিয়া, উত্তর বাগবাড়ী, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল রোড, পশ্চিম কাজলশাহ, নরসিংটিলা এবং তৎসংলগ্ন আশপাশের এলাকাগুলো। এছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকাও নির্ধারিত সময়ে বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তির আওতায় থাকছে।
বিউবো জানিয়েছে, কাজ শেষ হওয়া সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য বিউবো কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।







