সরকার ও জনগণের সেতুবন্ধন হিসেবে নেতাকর্মীদের কাজ করতে হবে : নাসিম হোসাইন
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৮:০১:১২ অপরাহ্ন
মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা

সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর কাজীরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরে অভ্যর্থনাসহ দলীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। সরকারের অর্জন ধরে রাখতে জাতীয়তাবাদী নেতাকর্মীদের সরকার ও সাধারণ জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। তিনি বলেন, কেউ দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে কিংবা অন্যায় কাজে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারের জনকল্যাণমূলক পদক্ষেপগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ওয়ার্ড কমিটিকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নাসিম হোসাইন আরও বলেন, মহানগর বিএনপির কার্যক্রম গতিশীল ও সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে প্রতিটি থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করা হচ্ছে। দল ক্ষমতায় থাকলেও সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা ধরে রাখার কোনো বিকল্প নেই।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহীন।
সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন সাংগঠনিক শৃঙ্খলা ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে বলেন, দল ক্ষমতায় থাকলেও সাংগঠনিক কার্যক্রম শিথিল করা যাবে না। বরং আরও সুসংগঠিত ও জনবান্ধব হয়ে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল হক জিয়া, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আমির হোসেন, অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সাদিকুর রহমান সাদিক, ডা. আশরাফ আলী, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন ও আব্দুর রহিম মল্লিক; যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মির্জা বেলায়েত হাসান লিটন, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, মঞ্জুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খুর্শেদ, নাদির খান ও আবুল কালাম; সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির ও খসরুজ্জামান খসরু; প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন; দপ্তর সম্পাদক তারেক আহমদ খান; মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিলন; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল; সমাজকল্যাণ সম্পাদক ডা. এম এ হক বাবুল; স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ; প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি; যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ; জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সবুর আহমদ; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম; প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন; শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল মুনিম; বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন; সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদী মাসুম; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান; ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমদ; কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ; তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আজিজ লাকি; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা; স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়েরসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, রেজাউর রহমান রুজন, সাব্বির আহমদ, জাহাঙ্গীর আলম জীবন ও সফিক নুর; সহ-প্রচার সম্পাদক আলী হায়দার মজনু; সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক; সহ-শিক্ষা সম্পাদক আব্দুল মালিক সেকু; সহ-সমাজকল্যাণ সম্পাদক শামীম আহমদ লোকমান; সহ-যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স; সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ; সহ-স্থানীয় সম্পাদক মিনহাজ পাঠান; সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল করিম জুনাক; সহ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন রানা; সহ-যোগাযোগ সম্পাদক কয়েস আহমদ সাগর; সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কামাল আহমদ; সহ-জলবায়ু সম্পাদক আবু সাঈদ মো. তায়েফ; সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন শামীম; সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেলাল আহমদ; সহ-শিল্প বিষয়ক সম্পাদক জমজম বাদশা; সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী আমজাদ; সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল; সহ-শ্রম বিষয়ক সম্পাদক খোকন ইসলাম; সহ-কৃষি বিষয়ক সম্পাদক রাজিব কুমার দে; সহ-ধর্ম সম্পাদক শাহীন আহমদ; সহ-মৎস্য বিষয়ক সম্পাদক শাহীন আহমদ; সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম এবং সদস্য কাজী মুহিবুর রহমান মুহিব, মো. জমির উদ্দিন, বজলুর রহমান ফয়েজ, ওলিউর রহমান ডেনি, রাজন মিয়া, মন্তাজ মিয়া, পিয়ার উদ্দিন পিয়ার, সুহেল আহমদ, চান মিয়া বাচ্চু, শাহজাহান আহমদ, রাসেল আহমদ খান, সালেক আহমদ, মঈন খান, সাইফুল ইসলাম, মতিউর রহমান শিমুল, জাহেদ আহমদ, আকবর হোসেন কয়সর, শহিদুর রহমান সানি, রিয়াজ আহমদ সুমন, মো. হারুনুর রশিদ, নুরুল ইসলাম লিমন, মো. নুরুল ইসলাম ও জাকির হোসেন পারভেজ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি







