প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মিঠু এমপি
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৮:০৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব করা হয়। ৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে তা অনুমোদিত হয়। কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনকে।
কমিটির সদস্যরা হলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল হক, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সিলেট-৩ আসনের এমপি মোহাম্মদ আব্দুল মালিক, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারল ইসলাম এবং গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম।






