জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মহানবীর সীরাত চর্চায় মানবতার মুক্তি ও কল্যাণ নিহিত : ফখরুল ইসলাম


প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৫:২৭ অপরাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনই মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। বিশ^নবী (সা.) এর আদর্শ অনুসরণের মধ্যেই মানবতার প্রকৃত মুক্তি নিহিত। কুরআন ও সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ মুসলিম উম্মাহ নানা সংকটে বিপর্যস্ত।
তিনি বলেন, জামায়াত কুরআন ও সুন্নাহর আলোকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে। বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের কার্যক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তরুণ প্রজন্মকে সীরাতের শিক্ষা ধারণ করে নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি শুক্রবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের হলরুমে সিলেট মহানগর কোতোয়ালী পূর্ব থানা জামায়াত আয়োজিত সীরাত সম্মেলন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. ফয়জুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কোতোয়ালী পূর্ব থানার নায়েবে আমীর নজরুল ইসলাম সোয়েব, সহকারী সেক্রেটারি সিদ্দিক আহমদ, জামায়াত নেতা এখলাছুর রহমান, আব্দুর মুত্তালিব, আব্দুস শহিদ জোয়ারদার, ১৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও পেশাজীবী ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে দুই শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সেরা ১০ বিজয়ীর হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, মহানবী (সা.) ছিলেন আদর্শ রাষ্ট্রনায়ক, সমাজসংস্কারক ও মানবতার পথপ্রদর্শক। মদিনায় নবীজী (সা.) প্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থায় ন্যায়বিচার, মানবিক মর্যাদা, সাম্য ও নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছিল। কল্যাণ রাষ্ট্র পরিচালনায় তাঁর জীবন ও কর্ম আজও বিশ্ববাসীর জন্য অনুসরণীয় দৃষ্টান্ত।
মুখ্য আলোচকের বক্তব্যে প্রফেসর ড. মো. ফয়জুল হক বলেন, একটি কল্যাণ রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে ইনসাফ, জবাবদিহিতা ও মানুষের অধিকার নিশ্চিত করা। বৈষম্য, দুর্নীতি ও অন্যায়-অবিচারমুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নবীজী (সা.)-এর আদর্শ বাস্তবায়ন করতে পারলেই শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান

একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান

রাষ্ট্রপতি আসবেন বলে!

রাষ্ট্রপতি আসবেন বলে!

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

সর্বশেষ সংবাদ
একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান
একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top