সিলেটে হাম উপসর্গে হাসপাতালে আরও ১২১
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৮:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আরো একদিন হামজনিত মৃত্যুশূন্য কেটেছে সিলেটের। মৃত্যুশুন্য থাকলেও হাসপাতালে রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১৮ জন সন্দেহজনক হাম রোগী।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১২১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮১ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪১৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজারে ৬ জন, গোলাপগঞ্জে ৬ জন, গোয়াইনঘাটে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫ জন, জামালগঞ্জে ৩ জন, বাহুবলে ৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় কোনো সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ১৬০ জনেই রয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৫০ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যুহীন দিন এলেও একদিনে ১২১ জন নতুন রোগী ভর্তি এবং হাসপাতালে ৪১৮ জন চিকিৎসাধীন থাকায় সিলেটে হামের প্রকোপ নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।







