জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি


প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৮:৫৪ অপরাহ্ন

আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার ব্যাপারে বিবৃতি প্রদান করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সংবর্ধনা ছাড়া মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিমানবন্দরে বরণ, শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারতে অংশ নিয়েছেন তারা। এছাড়া পরবর্তীতে সার্কিট হাউসে উপস্থিত হয়ে বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। রাষ্ট্রপতির আগমনে শুধু জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী নয়, পুরো সিলেটবাসী আনন্দিত, উচ্ছাসিত। মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে মহামান্য রাষ্ট্রপতিকে অভিবাদন জানিয়েছে। মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে রাষ্ট্রপতিকে বরণ করা হয়েছে।

দুঃখজনক হলেও সত্য যে, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তাই রাষ্ট্রপতির সংবর্ধনা নিয়ে মহানগর বিএনপির সাথে সমন্বয় করে নাগরিক কমিটি গঠনের ব্যাপারে প্রবাসী কল্যাণমন্ত্রী ও জেলা প্রশাসকের উপস্থিতিতে দুইবার সভা অনুষ্ঠিত হয়। দুটি সভাতেই নাগরিক কমিটি গঠনের উপর জোর দেয়া হয়। কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের স্বেচ্ছাচারিতার কারণে সেটি সম্ভব হয়নি। বরং উল্টো মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপেক্ষা করে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে তিনি রাষ্ট্রপতির আয়োজনকে বিতর্কিত করার চেষ্টা করেন। এছাড়া মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের দাওয়াতের ক্ষেত্রেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ফলে এই আয়োজন নিয়ে সিসিক প্রশাসকের সাথে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে দলের সাংগঠনিক শৃঙ্খলার সার্থে শুধু মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নয়, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নগরভবনের অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকেন। তবে রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বরণ, শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারতে তারা উপস্থিত ছিলেন। এব্যাপারে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে এবং গণমাধ্যমসমুহকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তারা।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সার্কিট হাউসে গিয়ে মহানগর বিএনপি নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং বিষয়টি তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
রাষ্ট্রপতি আসবেন বলে!

রাষ্ট্রপতি আসবেন বলে!

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪

সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top