জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫২:২৯ অপরাহ্ন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন ও সদস্য মকসুদ আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেটের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় ক্লাবের সভাপতি রাগিব আলী ও সাধারণ সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল, সুসংগঠিত ও সমৃদ্ধ করতে নতুন এডহক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা বলেন, এই কমিটি স্থানীয় খেলাধুলার উন্নয়ন, তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনা এবং নতুন খেলোয়াড় তৈরিতে অবদান রাখবে বলে তারা আশা করেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কমিটির সব ইতিবাচক উদ্যোগের সাফল্য কামনা করে ক্রীড়াঙ্গনের উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন (এনডিসি) স্বাক্ষরিত দাপ্তরিক পত্রে সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তি





