দক্ষিণ সুরমায় হাফিজ আফতাব মিয়া স্মরণে সভা
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৮:০৩ অপরাহ্ন

সাহিত্য পত্রিকা প্রতিভাত সম্পাদক, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক কাজির বাজার পত্রিকার দক্ষিণ সুরমা প্রতিনিধি কবি ও সংগঠক এম.আলী হোসাইন এর পিতা দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের প্রবীণ মুরব্বী হাফিজ মোঃ আফতাব মিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের আয়োজনে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মতিউর রহমান খাঁন এর সভাপতিত্বে ও নূরুদ্দীন রাসেল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্য সমালোচক মামুন সুলতান, প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও কবি বাবুল আহমদ, অজিত রায় ভজন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সদস্য লুৎফুর রহমান, ধ্রুব গৌতম এবং অনুভূতি প্রকাশ করেন মরহুম হাফিজ আফতাব মিয়ার পুত্র এম. আলী হোসাইন।
শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রুহেল আহমদ, স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কামাল আহমদ, সৈয়দ আছলাম হোসেন, মোঃ নাসির উদ্দন, যুব সংগঠক ফয়ছল আহমদ। দোয়া পরিচালনা করেন হাফিজ রুহেল আহমদ। বিজ্ঞপ্তি






