জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে :ফখরুল

প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৭:৪৯ অপরাহ্ন

মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে। হত্যা, ধর্ষণ, চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক ও নানা ধরনের অপরাধের পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। শিশু নিখোঁজের ঘটনা উদ্বেজনক হারে বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রের দায়িত্ব হলো মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সরকার সেই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদ দিয়ে সর্ব মন্ত্রণালয়ের ভুমিকায় অবতীর্ণ হচেছন। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন আরো অবনতি ঘটছে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাক্সক্ষা ছিল একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। অথচ ক্ষমতায় এসে বিএনপি ফ্যাসিবাদী স্টাইলেই রাষ্ট্র পরিচালনা করছে। জনগণ পরিবর্তনের যে প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সেই প্রত্যাশা আজ প্রশ্নের মুখে পড়েছে। ফ্যাসিবাদের দোসরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে পুনর্বাসনের ফলে পতিত আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি দেশে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করলেও সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। এভাবে দেশ চলতে পারেনা।

তিনি রোববার (২০ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, নগর জামায়াত নেতা উপাধ্যক্ষ আব্দুশ শাকুর, অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, ক্বারী আলাউদ্দিন, শামীম আহমদ, রফিকুল ইসলাম মজুমদার, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন ও মু. শাহেদ আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দেশের মানুষ আজ জানমাল ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিশু নিখোঁজের প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত উদ্ধারের ব্যবস্থা, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দ্রুত বিচার এবং মাদক, চাঁদাবাজি, ছিনতাই, অবৈধ অস্ত্র ও কিশোর অপরাধের বিরুদ্ধে কঠোর ও সমন্বিত অভিযান পরিচালনা করতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পূর্ণ সুযোগ দিতে হবে। অপরাধ দমনে শুধু মামলা ও গ্রেপ্তার নয়, অপরাধের নেপথ্যের হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় যেন তার বিচারের পথে বাধা না হয়। জনগণের জানমাল ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হবে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট

সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট

৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত

৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত

নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি

নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা

সর্বশেষ সংবাদ
সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট
সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট
হাফিজ কামরুজ্জামান কামিলকে সংবর্ধনা প্রদান সম্পন্ন
হাফিজ কামরুজ্জামান কামিলকে সংবর্ধনা প্রদান সম্পন্ন
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত
নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি
নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি
সিসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির কলমে ‘জনতার জুলাই’
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির কলমে ‘জনতার জুলাই’
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ছাতক পৌরসভায় মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা 
ছাতক পৌরসভায় মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা 
ছাতকে রাতের আঁধারে গাছের গাড়ি আটকিয়ে টাকা নিচ্ছেন নৈশপ্রহরী !
ছাতকে রাতের আঁধারে গাছের গাড়ি আটকিয়ে টাকা নিচ্ছেন নৈশপ্রহরী !
বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জকিগঞ্জে ৪ হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক!
জকিগঞ্জে ৪ হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক!
সিসিক প্রশাসকের মদীনা মার্কেট এলাকা পরিদর্শন
সিসিক প্রশাসকের মদীনা মার্কেট এলাকা পরিদর্শন
মীরবক্সটুলায় ৩টি ফার্মেসিকে জরিমানা
মীরবক্সটুলায় ৩টি ফার্মেসিকে জরিমানা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top