জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শাহজালাল মাজার ব্যবস্থাপনা কমিটির সভা কাল : থাকছেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনায় স্বচ্ছতা আনতে গঠিত ব্যবস্থাপনা কমিটির সভা ডেকেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হবে।

মাজারের দানবাক্সের টাকা নিয়ে বিতর্কের পর গত ২৩ জুন মন্ত্রীর নেতৃত্বে ১৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছিল। এক মাসের মধ্যে মাজার ব্যবস্থাপনার জন্য যৌক্তিক ও সমন্বিত কাঠামোর সুপারিশ দেওয়ার কথা থাকলেও আড়াই মাস পেরিয়ে গেলেও সেই সুপারিশ চূড়ান্ত হয়নি। ফলে মঙ্গলবারের সভাটি মাজারের ব্যবস্থাপনা কাঠামো ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রেরিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এরপর লাক্কাতুরায় চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ, জিন্দাবাজারে সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

বিকেল ৪টায় সার্কিট হাউসে শাহজালাল মাজার ব্যবস্থাপনা কমিটির সভার পাশাপাশি সিলেট প্যাকিং হাউস কাম কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্পের মতবিনিময় সভায় অংশ নেবেন মন্ত্রী। সন্ধ্যা ৬টায় সিলেট মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে রাতে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উদ্যোগে মাজারের দানবাক্সের টাকা নিয়ে বিতর্কের পর গত ২৩ জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনায় স্বচ্ছতা আনতে খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক ও সমন্বিত কাঠামোর সুপারিশ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু প্রায় ৩ মাসের মাথায় সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
শরতের আকাশে আগুন

শরতের আকাশে আগুন

সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট

সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট

৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত

৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত

নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি

নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি

সর্বশেষ সংবাদ
শরতের আকাশে আগুন
শরতের আকাশে আগুন
সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট
সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট
হাফিজ কামরুজ্জামান কামিলকে সংবর্ধনা প্রদান সম্পন্ন
হাফিজ কামরুজ্জামান কামিলকে সংবর্ধনা প্রদান সম্পন্ন
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত
নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি
নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি
সিসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির কলমে ‘জনতার জুলাই’
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির কলমে ‘জনতার জুলাই’
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ছাতক পৌরসভায় মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা 
ছাতক পৌরসভায় মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা 
ছাতকে রাতের আঁধারে গাছের গাড়ি আটকিয়ে টাকা নিচ্ছেন নৈশপ্রহরী !
ছাতকে রাতের আঁধারে গাছের গাড়ি আটকিয়ে টাকা নিচ্ছেন নৈশপ্রহরী !
বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জকিগঞ্জে ৪ হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক!
জকিগঞ্জে ৪ হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক!
সিসিক প্রশাসকের মদীনা মার্কেট এলাকা পরিদর্শন
সিসিক প্রশাসকের মদীনা মার্কেট এলাকা পরিদর্শন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top