জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট

প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫:২৯ অপরাহ্ন

২১ দিনেই আক্রান্ত ১৪৪, মৃত্যু ২

স্টাফ রিপোর্টার : সিলেটে ডেঙ্গুর সংক্রমণ সেপ্টেম্বর মাসে নতুন করে গতি পেয়েছে। আগস্টের শেষে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৯০ জন। সেপ্টেম্বরের প্রথম ২১ দিনেই নতুন করে ১৪৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে বিভাগে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪ জনে, আর মৃত্যু হয়েছে তিনজনের।

স্বাস্থ্য বিভাগ সিলেটের তথ্য বলছে, বছরের প্রথম ৭ মাসে সিলেট বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছিল ১০৫ জনের। এরপর আগস্টেই আক্রান্ত হন ৮৫ জন। সেপ্টেম্বরে রোগী শনাক্তের গতি আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায়ও নতুন করে ৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।

সংক্রমণের পাশাপাশি সেপ্টেম্বরে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২ আগস্ট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) মারা যাওয়ার পর ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃষ্ণ দাস (৪৫) এবং ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ীর ছলিমা বেগম (৬০) মারা যান। ফলে আগস্ট শেষে একজন থেকে সেপ্টেম্বরের ২১ দিনে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

আগস্টেই মিলেছিল সতর্ক সংকেত:
চলতি বছরের শুরুতে সিলেটে ডেঙ্গুর সংক্রমণ তুলনামূলক কম থাকলেও আগস্টে চিত্র বদলে যায়। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ১০৫ জন শনাক্ত হলেও আগস্টের ৩০ দিনেই আক্রান্ত হন ৮৫ জন। ১০ আগস্ট পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৩১; মাসের শেষদিকে তা বেড়ে ১৯০-এ পৌঁছে। আগস্টের এই ঊর্ধ্বমুখী প্রবণতার পর সেপ্টেম্বরেও সংক্রমণ কমেনি; বরং ২১ দিনেই নতুন আক্রান্তের সংখ্যা আগস্টের পুরো মাসের চেয়ে প্রায় ৭০ শতাংশ বেশি হয়েছে। এতে বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আক্রান্তে এগিয়ে হবিগঞ্জ:
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৩৪ জন। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৩৯ জন, সুনামগঞ্জে ৭৬, সিলেটে ৭১ এবং মৌলভীবাজারে ৩৬ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেওয়া ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এডিস নিয়ন্ত্রণে জোর প্রয়োজন:
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত অনেকেরই ভ্রমণের ইতিহাস রয়েছে। পরিবারের একজন বাইরে গিয়ে আক্রান্ত হওয়ার পর অন্য সদস্যদের স্থানীয়ভাবে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে।
তিনি জানান, চলতি মৌসুমে নগরীর ১৯ হাজার ৫০০ বাড়িতে অভিযান চালিয়ে ৯৯০টিতে এডিসের লার্ভা পাওয়া গেছে। গত বছর লার্ভা পাওয়ার হার ৬ শতাংশের বেশি থাকলেও এবার তা প্রায় ৫ শতাংশ। এডিস নিধন অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি তার আশপাশের এলাকায় এডিসের প্রজননস্থল দ্রুত ধ্বংস করা জরুরি। বিশেষ করে ছাদ, নির্মাণাধীন ভবন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার, ড্রেনসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণে নজরদারি বাড়ানো প্রয়োজন।

এদিকে সেপ্টেম্বরের ২১ দিনে ১৪৪ রোগী শনাক্ত ও দুই মৃত্যু-সিলেটে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় বার্তা হলো সংক্রমণের গতি। আগস্টে যে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছিল, সেপ্টেম্বরের চিত্রে সেটি আরও স্পষ্ট হয়েছে। ফলে বাকি বর্ষা-পরবর্তী সময়ের জন্য মশক নিয়ন্ত্রণের পাশাপাশি হাসপাতালগুলোর চিকিৎসা প্রস্তুতিও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কর্মসুচী জোরদারের আহ্বান নগরবাসীর।

প্রচ্ছদ এর আরও খবর
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত

৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত

নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি

নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা

সর্বশেষ সংবাদ
সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট
সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট
হাফিজ কামরুজ্জামান কামিলকে সংবর্ধনা প্রদান সম্পন্ন
হাফিজ কামরুজ্জামান কামিলকে সংবর্ধনা প্রদান সম্পন্ন
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত
নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি
নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি
সিসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির কলমে ‘জনতার জুলাই’
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির কলমে ‘জনতার জুলাই’
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ছাতক পৌরসভায় মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা 
ছাতক পৌরসভায় মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা 
ছাতকে রাতের আঁধারে গাছের গাড়ি আটকিয়ে টাকা নিচ্ছেন নৈশপ্রহরী !
ছাতকে রাতের আঁধারে গাছের গাড়ি আটকিয়ে টাকা নিচ্ছেন নৈশপ্রহরী !
বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জকিগঞ্জে ৪ হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক!
জকিগঞ্জে ৪ হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক!
সিসিক প্রশাসকের মদীনা মার্কেট এলাকা পরিদর্শন
সিসিক প্রশাসকের মদীনা মার্কেট এলাকা পরিদর্শন
মীরবক্সটুলায় ৩টি ফার্মেসিকে জরিমানা
মীরবক্সটুলায় ৩টি ফার্মেসিকে জরিমানা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top