লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫০:২৯ অপরাহ্ন

লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালকসহ সংগঠনের আন্তর্জাতিক ও দেশীয় নেতৃবৃন্দ সিলেটের লায়ন্স চক্ষু হাসপাতাল ও লায়ন্স শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন।
বুধবার নগরীর বাগবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল ও মানিকপীর রোডস্থ লায়ন্স শিশু হাসপাতাল পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে লায়ন্স শিশু হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডা. সৈয়দ মোহাম্মদ খসরুর সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক লায়ন নাজমুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সাইট ফার্স্ট টেকনিক্যাল অ্যাডভাইজার অধ্যাপক ডা. দেব এন. শাহ, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এলসিআইএফ এরিয়া লিডার এ. কে. এম. রেজাউল হক, লায়ন্স ইন্টারন্যাশনালের এলসিআইএফ ভাইস এরিয়া লিডার মো. শফিউল আলম, লায়ন্স ইন্টারন্যাশনাল এমডি-৩১৫ বাংলাদেশের কাউন্সিল চেয়ারপার্সন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫বি১ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ডা. খন্দকার মাযহারুল আনোয়ার এমজেএফ।
সভায় আরও বক্তব্য দেন লায়ন্স ক্লাব অব সিলেটের সাবেক প্রেসিডেন্ট লায়ন ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, লায়ন্স শিশু হাসপাতালের ট্রেজারার লায়ন হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী ও লায়ন নুর আহমদ, লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, লায়ন ইমরান আহমদ এমজেএফ, আব্দুল্লাহ আল মামুন সামন, ভাইস চেয়ারম্যান লায়ন মো. মাহবুবুল হক, ফজলুল বাসিত বেলাল, মোহাম্মদ শাহিদ, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, ভাইস চেয়ারম্যান লায়ন শামসুল আলম খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন আমিন উদ্দিন আহমেদ, লায়ন কাজী আব্দুল মুকিত, আসমা কামরান, লায়ন খায়রুন নেছা শেলী, লায়ন নাজনীন হোসেন ও লায়ন সানজিদা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতালের কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি






