জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ


প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯:৩০ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান
অপসারণসহ ৬ দফা দাবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। ব্যাংককে ‘লুটেরাদের হাত থেকে রক্ষা’, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নগরীর তালতলা এলাকায় ইসলামী ব্যাংকের সিলেট শাখার সামনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বর্তমান চেয়ারম্যান জহির হোসেনের অপসারণ, ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ে দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ফোরামের ভারপ্রাপ্ত আহ্বায়ক বদরুল আমীন হারুনের সভাপতিত্বে ও সদস্য সচিব কবির আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট চেম্বারের সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরী, অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট ইয়াসীন খান, ব্যবসায়ী আব্দুল কাদির, নুরুল আলম, অ্যাডভোকেট শফিকুর রহমান ও মাস্টার রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা এস আলমের অবৈধভাবে অর্জিত ৮২ শতাংশ শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের দায় শোধ এবং মূল উদ্যোক্তা ও আদি মালিকদের কাছে মালিকানা হস্তান্তরের ব্যবস্থা করার দাবি জানান। পাশাপাশি অভিজ্ঞ কর্মকর্তাদের চাকরির চুক্তি নবায়ন, ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বহিষ্কার এবং ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি তোলেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন ফোরামের নেতাকর্মীরা।

ফোরামের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- বর্তমান চেয়ারম্যানের অপসারণ; স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন; এস আলমের অবৈধ শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত; অভিজ্ঞ কর্মকর্তাদের চাকরির স্থায়িত্ব ও চুক্তি নবায়ন; এস আলমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বহিষ্কার এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ব্যাংক লুটেরাদের বিচার ও পাচারকৃত অর্থ উদ্ধার। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!

স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!

বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!

বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সর্বশেষ সংবাদ
স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!
স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!
বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
বারহালে নির্বাচনী আলোচনা, চেয়ারম্যান পদে একাধিক নাম
বারহালে নির্বাচনী আলোচনা, চেয়ারম্যান পদে একাধিক নাম
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top