বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:২০:৫০ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাহিদা আক্তারের সভাপতিত্বে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামারিয়া আহমদ ও সুবর্ণা দেবনাথের যৌথ সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। সভায় প্রধান অতিথির উদ্দেশ্যে কলেজের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী তানজিলা জান্নাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনও মাহবুব আলম মাহবুব, কলেজ গভর্নিংবডির সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সিনিয়র সহসভাপতি নছিব আলী, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সবুর, এম. মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ গভর্নিংবডির সদস্য আসুক উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ও কলেজ গভর্নিংবডির সদস্য আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, কলেজ গভর্নিংবডির সদস্য সহকারি অধ্যাপক আব্দুল মোহাইমিন, প্রভাষক রফিক উদ্দিন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবিদা জান্নাত, নবীন শিক্ষার্থী মীর তাহরিন রহমান মৌমি প্রমুখ।





